Border Fencing | ভারত-বাংলাদেশ সীমান্তে সম্পন্ন জমি ম্যাপিংয়ের কাজ! জমি অধিগ্রহণ দ্রুত শেষ করার নির্দেশ
Thursday, October 1 2026, 5:42 pm

Key Highlightsপ্রায় ৯৪ একর জমি সংগ্রহ করলেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ শেষ হবে।
ভারত-বাংলাদেশ সীমান্তে ৪৫০ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণে ৯ জেলায় ১,১৭৭ একরের বেশি জমি অধিগ্রহণ সম্পন্ন হল। এখনও প্রায় ৯৪ একর জমি সংগ্রহ করলেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। এখনও কোচবিহারে ৪৫ একর, জলপাইগুড়িতে ৮ একর এবং উত্তর দিনাজপুরে ২০ একর জমি অধিগ্রহণ বাকি। দক্ষিণ দিনাজপুরে ১১ একর ও নদিয়ায় ৯ একর জমি অধিগ্রহণের কাজ এখনও অসম্পূর্ণ। দ্রুত কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিলো নবান্ন।
- Related topics -
- রাজ্য
- ভারত
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ


