Amitabh Bacchan | অমিতাভের ‘জলসা-সহ মুম্বইয়ে একাধিক স্থানে বোমা হামলার হুমকি!

Key Highlightsশারীরিক অসুস্থতা ও বিশ্রামের মাঝেই ফের নাশকতার হুমকি পেলেন অমিতাভ।
শারীরিক অসুস্থতা ও বিশ্রামের মাঝেই ফের নাশকতার হুমকি পেলেন অমিতাভ। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ সহ মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ইমেলের মাধ্যমে। হুমকির তালিকায় রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, বিএমসি মেয়রের দপ্তর, বম্বে হাইকোর্ট, স্টক এক্সচেঞ্জ ও ওরলি রেসকোর্স। গত ১২ নভেম্বর নতুন করে এই ইমেল আসার পর বম্ব স্কোয়াড ও স্পেশাল সিকিউরিটি টিম তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু মেলেনি। এদিকে, অসুস্থতার কারণে কেকেসি-র শুটিং বন্ধ রেখে অমিতাভ বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছেন। তবে ব্লগে নিজের সুপ্ত ফেরার ইচ্ছার কথা শুনিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি। ঘটনার জেরে গোটা মুম্বইজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সাইবার সেলের সহায়তায় ইমেল প্রেরকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
- Related topics -
- দেশ
- ভারত
- বিনোদন
- অমিতাভ বচ্চন
- বোমাতঙ্ক


