Bolivia Plane Crash | ব্যস্ত রাস্তায় ভেঙে পড়লো নতুন নোট ভর্তি বিমান! নিহত কমপক্ষে ১৫, টাকা কুড়োতে ব্যস্ত বলিভিয়া
Saturday, February 28 2026, 3:51 am

Key Highlightsওই বিমানে প্রচুর টাকা ছিল বলে খবর। ব্যস্ত রাস্তায় ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ থেকে টাকা কুড়োনোর উৎসাহে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।
শুক্রে বলিভিয়ায় ভেঙে পড়লো টাকা ভর্তি বিমান। বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এদিন নতুন ছাপানো বিপুল পরিমাণ নোট নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছিল বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান। রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরের ব্যস্ততম রাস্তায় আচমকা ভেঙে পড়ে বিমানটি। সংবাদ সংস্থা সূত্রে খবর, রাস্তার উপর থাকা যানবাহনের ওপর প্লেনটি ভেঙে পড়েছে বলে দাবি। ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। টাকা কুড়োতে গিয়ে বিশৃঙ্খলা ছড়িয়েছে এলাকায়। আগুন নিভিয়ে বিমানযাত্রীদের বের করে আনার চেষ্টা চলছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা
- টাকা উদ্ধার


