Nabadwip | নবদ্বীপে রেল প্ল্যাটফর্মের ধার থেকে উদ্ধার এক অজ্ঞাতপরিচয়ের বিবস্ত্র মহিলার দেহ!

Saturday, April 18 2026, 6:30 am
Nabadwip | নবদ্বীপে রেল প্ল্যাটফর্মের ধার থেকে উদ্ধার এক অজ্ঞাতপরিচয়ের বিবস্ত্র মহিলার দেহ!
highlightKey Highlights

শনিবার সকালে পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখার বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের কাছে দেহটি উদ্ধার হয়।


নবদ্বীপে উদ্ধার এক অজ্ঞাতপরিচয়ের মহিলার দেহ! শনিবার সকালে পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া শাখার বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের কাছে দেহটি উদ্ধার হয়। সূত্রের খবর, ওই মহিলার দেহ বিবস্ত্র অবস্থায় প্ল্যাটফর্মের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানা ও রেল পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত মহিলার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, যে এলাকা থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে, সেখানে একটি মদের দোকান রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File