Senegal | আটলান্টিক মহাসাগর পেরোনোর সময় সেনেগাল উপকূলে নৌকাডুবি, মৃত অন্তত ২১ অভিবাসী!

Monday, November 9 2026, 4:07 pm
Senegal | আটলান্টিক মহাসাগর পেরোনোর সময় সেনেগাল উপকূলে নৌকাডুবি, মৃত অন্তত ২১ অভিবাসী!
highlightKey Highlights

ইউরোপে পৌঁছনোর উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগর পেরোনোর সময় সেনেগাল উপকূলে নৌকাডুবিতে অন্তত ২১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।


ইউরোপে পৌঁছনোর উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগর পেরোনোর সময় সেনেগাল উপকূলে নৌকাডুবিতে অন্তত ২১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছেন। সেনেগালের সেন্ট লুই থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়া ওই নৌকায় ৫২ জনের বেশি মানুষ ছিলেন। গত শনিবার গভীর রাতে ডাকারের উত্তরের লুমপুল উপকূলে নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে উপকূলরক্ষী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে জীবিত উদ্ধার করে। তবে এখনও প্রায় ২৫ জন নিখোঁজ রয়েছেন এবং তাঁদের খোঁজে তল্লাশি চলছে। পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপমুখী এই বিপজ্জনক আটলান্টিক রুটে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File