BMS | ১৭ অগস্ট দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক ভারতীয় মজদুর সংঘ-BMS-এর!

Thursday, August 13 2026, 3:40 pm
BMS | ১৭ অগস্ট দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক ভারতীয় মজদুর সংঘ-BMS-এর!
highlightKey Highlights

দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আগামী ১৭ অগস্ট দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ (BMS)।


দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আগামী ১৭ অগস্ট দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ (BMS)। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (Kendriya Karya Samithi) দেশের সমস্ত শাখাকে এই কর্মসূচিতে সামিল হওয়ার নির্দেশ দিয়েছে। বিএমএস (BMS)-এর তরফে জানানো হয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহে রাঁচিতে অনুষ্ঠিত কেকেএস (KKS)-এর বৈঠকে দেশের ২৮টি রাজ্য ইউনিট এবং ৪২টি ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশনকে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা সদরগুলিতে বড় আকারে বিক্ষোভ, মিছিল এবং ধর্না কর্মসূচি আয়োজন করা হবে। পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দেওয়া হবে। তারা জানিয়েছে, একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করতে বিক্ষোভ, মিছিল ও ধর্নার ডাক দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File