Afghanistan Blast | স্কুল চলাকালীন জোরালো বিস্ফোরণ! আফগানিস্তানে মৃত ৬ পড়ুয়া, আহত প্রায় ১০০
Saturday, November 28 2026, 4:12 pm

Key Highlightsআফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় অন্তত ৭ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত প্রায় ১০০।
আফগানিস্তানের স্কুলে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের কাছে একটি মিডিল স্কুলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১০ জন, যাদের অধিকাংশই শিশু। প্রাথমিক তদন্তে খবর, বিস্ফোরণটি সম্ভবত একটি খনি সংস্থার বিস্ফোরক মজুত রাখার জায়গা থেকে ঘটেছে। শনিবার সকাল ১০টা নাগাদ বিস্ফোরণের অভিঘাতে স্কুলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র। এই ঘটনার পর খনির নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন উঠলো।
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- শিশুমৃত্যু
- মৃত্যু
- আহত
- নিহত


