Indian Railway | টিকিট আরএসি হয়ে থাকলেও মিলবে কম্বল-চাদর-বালিশ, বড় সিদ্ধান্ত রেলের!

Wednesday, August 5 2026, 2:28 pm
Indian Railway | টিকিট আরএসি হয়ে থাকলেও মিলবে কম্বল-চাদর-বালিশ, বড় সিদ্ধান্ত রেলের!
highlightKey Highlights

৪ আগস্ট মঙ্গলবার ভারতীয় রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ৪ আগস্ট মঙ্গলবার ভারতীয় রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাঁদের টিকিট আরএসি হয়ে থাকবে তাঁরা বেডরোল পাবেন। অর্থাৎ এসি কোচে টিকিট কাটার পর তা কনফার্ম না হয়ে আরএসি হয়ে থাকলে মিলবে কম্বল-চাদর-বালিশ। যাত্রীদের বড় অংশের অভিযোগ আরএসি হয়ে থাকলে তাঁরা বেডরোল পান না। এবার থেকে সেই সমস্যার সুরাহা হবে বলেই মত ওয়াকিবহল মহলের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File