BJP | বিজেপির হয়ে রিল বানালেই মিলবে ২০ হাজার! ভোটের আগে ‘হাতিয়ার’ সোশাল মিডিয়া!

Wednesday, February 25 2026, 10:24 am
BJP | বিজেপির হয়ে রিল বানালেই মিলবে ২০ হাজার! ভোটের আগে ‘হাতিয়ার’ সোশাল মিডিয়া!
highlightKey Highlights

গেরুয়া শিবিরের হয়ে একটা রিল বানালেই মিলবে ২০ হাজার! তবে যাঁদের এই প্রচারে টাকা দেওয়া হবে তাঁদের আবার শর্তও বেঁধে দিয়েছে বিজেপি।


ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলের নজরেই রয়েছে কন্টেন্ট ক্রিয়েটররা। নব প্রজন্মের ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছনোর জন্য বিভিন্ন দলই ব্যবহার করছে সোশাল মিডিয়াকে। বাদ নেই বিজেপিও। গেরুয়া শিবিরের হয়ে একটা রিল বানালেই মিলবে ২০ হাজার! তবে যাঁদের এই প্রচারে টাকা দেওয়া হবে তাঁদের আবার শর্তও বেঁধে দিয়েছে বিজেপি। কমপক্ষে ১৫ হাজার ফলোয়ার্স থাকতে হবে ইনস্টাগ্রামে। গড়ে ১০ থেকে ১৫ হাজার ভিউ থাকতে হবে। বিজেপির হয়ে প্রচার মূলত পশ্চিমবঙ্গ ভিত্তিক হতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File