BJP | রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি, শুক্রবার বৈঠকে কলকাতায় আসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল!
Thursday, October 22 2026, 10:50 am

Key Highlightsদুর্গাপুজো শেষ হতেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার রাতেই কলকাতায় আসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল।
দুর্গাপুজো শেষ হতেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার রাতেই কলকাতায় আসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর মেগা বৈঠকে আসন্ন পুরনির্বাচনের প্রার্থী তালিকা ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। সব ঠিক থাকলে চলতি মাসেই কলকাতা ও হাওড়া কর্পোরেশনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। নভেম্বরে কলকাতা ও হাওড়া সহ সাতটি পুরসভায় ভোটের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, রাঢ় বঙ্গ ও দক্ষিণ ২৪ পরগনা সহ ১০টি সাংগঠনিক জেলার কমিটিতেও বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে শীর্ষ নেতৃত্ব। পুজো মিটতেই বঙ্গ রাজনীতিতে তাই তৎপরতা বহুগুণ বেড়ে গিয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শহর কলকাতা
- বিজেপি
- পুরভোট


