Bjp Cabinet in WB | মন্ত্রী হিসেবে সোমে শপথ ৩৫ জনের, বঙ্গে বিধায়ক পদে প্রাধান্য পাবেন কারা?- জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sunday, May 31 2026, 2:24 pm

Key Highlightsবিজেপি সূত্রের বক্তব্য, এ বারের মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্যকে বজায় রেখে এবং মূলত তরুণ মুখকে প্রাধান্য দেওয়ার কথা ভাবা হয়েছে।
আগামিকাল, সোমবার শপথগ্রহণ করবেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার নতুন সদস্যরা। রবিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখলেন, ‘আগামিকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল আর এন রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।’ বিধায়কের জায়গা পেতে পারেন শঙ্কর ঘোষ, মনোজ ওরাওঁ , স্বপন দাশগুপ্তরা। সূত্রের খবর, মন্ত্রীসভায় মূলত তরুণ মুখকে প্রাধান্য দেওয়ার কথা ভাবা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- বিজেপি
- বিজেপি কর্মী
- বিজেপি প্রার্থী
- বিজেপি নেত্রী
- বিজেপি সাংসদ
- বিধায়ক
- মন্ত্রী
- মন্ত্রীমহল
- স্বাস্থ্য মন্ত্রী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শপথ গ্রহণ


