BJP | ১৪০ আসনে প্রার্থী চূড়ান্ত করলো রাজ্য বিজেপি, কারা কারা পেতে চলেছেন টিকিট?

Friday, March 13 2026, 4:15 am
BJP | ১৪০ আসনে প্রার্থী চূড়ান্ত করলো রাজ্য বিজেপি, কারা কারা পেতে চলেছেন টিকিট?
highlightKey Highlights

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।


সামনেই বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তাঁর বাসভবনে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রায় ১৪০টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম মোটামুটি চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর কেন্দ্র থেকে লড়তে পারেন। নন্দীগ্রাম থেকে নাকি আবারও প্রার্থী হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File