Bishnoi Gang | বিষ্ণোই গ্যাংয়ের খপ্পরে ভবানীপুরের ব্যবসায়ী! ৫ কোটির দাবি, তদন্তে পুলিশ

Monday, August 3 2026, 1:51 pm
Bishnoi Gang | বিষ্ণোই গ্যাংয়ের খপ্পরে ভবানীপুরের ব্যবসায়ী! ৫ কোটির দাবি, তদন্তে পুলিশ
highlightKey Highlights

গত ৩০ জুন প্রথম তাঁর কাছে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসে। ওপ্রান্ত থেকে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাওয়া হয়।


বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কলকাতার ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ী ভবানীপুরের শরৎ বোস রোডের বাসিন্দা। ভবানীপুর থানায় তিনি অভিযোগ জানিয়েছেন, গত ৩০ জুন তাঁর কাছে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তের মানুষ নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেন। ব্যবসায়ীদের কাছ থেকে ৫ কোটি টাকা চাওয়া হয়। টাকা না পেলে ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেওয়া হয়। ব্যবসায়ীর অভিযোগ, একমাস ধরে ক্রমাগত তাঁকে ফোন করে এবং ভয়েস মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের স্পেশাল ইউনিট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File