Bird Flu Vaccine | মাত্র ১ টাকায় মিলবে বার্ড ফ্লু ভ্যাকসিন! দেশীয় পদ্ধতিতেই বাজিমাত বিজ্ঞানীদের

Friday, November 20 2026, 5:42 pm
Bird Flu Vaccine | মাত্র ১ টাকায় মিলবে বার্ড ফ্লু ভ্যাকসিন! দেশীয় পদ্ধতিতেই বাজিমাত বিজ্ঞানীদের
highlightKey Highlights

প্রথমবারের জন্য তৈরি হল H5N1 বার্ড ফ্লু প্রতিরোধে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিন। আর এই ভ্যাকসিনের দামও রাখা হয়েছে অত্যন্ত কম।


সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বার্ড ফ্লু (Bird Flu) মোকাবিলায় আরও এক ধাপ এগোলো কেন্দ্র। ভারতে প্রথমবারের জন্য তৈরি হল H5N1 ভ্যাকসিন। ভোপালের ICAR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেস (Nihsad) এই ভ্যাকসিন তৈরি করেছে। এই ভ্যাকসিনের দামও রাখা হয়েছে অত্যন্ত কম। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মাত্র ১ থেকে ২ টাকার বিনিময়েই মিলবে এই প্রতিষেধক। পরিসংখ্যান বলছে, ২০০৬ সালে মহারাষ্ট্রের নাভাপুরে প্রথম বার্ড ফ্লু সংক্রমণের জেরে প্রায় ১০ লক্ষ মুরগির মৃত্যু হয়েছিল। এরপর ২০২১ সালে প্রায় ৯ লক্ষ মুরগির মৃত্যু হয়। চলতি বছরেও প্রায় ২ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে এই রোগে। বার্ড ফ্লুর সংক্রমণ নিয়ন্ত্রণ এবং পোলট্রি শিল্পে রোগ প্রতিরোধের ব্যবস্থা আরও শক্তিশালী করতেই নতুন ভ্যাকসিন এনেছে কেন্দ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File