Birbhum | টুলু মণ্ডল কাণ্ডে গ্রেপ্তার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী, সাহগেল হোসেনের ফ্ল্যাট থেকে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি!
Sunday, August 16 2026, 4:02 am

Key Highlightsশুধু বীরভূম নয়, অন্যান্য জেলাতেও বিঘার পর বিঘা জমির হদিস মিলেছে বলে তদন্তকারীদের দাবি। তল্লাশিতে সোনার গয়না ও নগদ টাকাও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শুক্রবার গভীর রাত থেকে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাহগেল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে চলছে রাজ্য পুলিশের তল্লাশি। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন বিলাসবহুল এলাকায় জমি ও সম্পত্তি সংক্রান্ত একাধিক দলিল উদ্ধার হয়েছে। মিলেছে সোনার গয়না ও নগদ টাকাও। শনিবার বিকেলের পর বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন সাহগেল হোসেনের ফ্ল্যাটে সাহগেল হোসেন নিজেই উপস্থিত ছিলেন তিনি। একাধিক সম্পত্তির হদিশ মিলতেই সাহগেল হোসেনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর। এত বিপুল সম্পত্তির উৎস কী, কীভাবে বিভিন্ন জেলায় এত জমি ও সম্পত্তি কেনা হয়েছিল, সেই সম্পত্তির সঙ্গে অন্য কোনও ব্যক্তির যোগাযোগ রয়েছে কি না তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। টুলু মণ্ডলের সঙ্গে সাহগেলের কোনো যোগসুত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- বীরভূম
- অনুব্রত মন্ডল
- বোলপুর
- পশ্চিমবঙ্গ
- গ্রেফতার


