Biometric Attendance | শিক্ষকদের ওপর কমবে চাপ, স্কুলে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালুর ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণের
Sunday, July 26 2026, 3:45 pm

Key Highlightsস্কুলের পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষক-শিক্ষিকাদের চাপ কমবে বলে উল্লেখ করেছেন তিনি।
রবিবার ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘে’র ১১ তম জেলা সম্মেলন উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। সেখানে তিনি জানিয়েছেন, স্কুলের পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হবে। এদিন মন্ত্রী বলেন, “এর ফলে শিক্ষকদের উপর চাপ কমবে। প্রথম থেকে বলে দেওয়া হবে কম উপস্থিতি হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।” স্কুলশিক্ষামন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের স্কুলে উপস্থিতির সংখ্যা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও আপার প্রাইমারি স্কুলগুলিকে হাইস্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। রাজ্যের ১০০০ স্কুলে অত্যাধুনিক ল্যাব তৈরির জন্যে স্কুল পিছু ২০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। প্রাথমিক স্কুলগুলিতে নূন্যতম ৩ জন শিক্ষক রাখার কথা ভাবা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- সরকারি স্কুল
- স্কুল
- রাজ্য স্কুল সার্ভিস
- শিক্ষা প্রতিষ্ঠান
- শিক্ষাদফতর
- শিক্ষামন্ত্রী
- মন্ত্রী
- মন্ত্রীমহল
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ


