Biman Bose | দিল্লি AIIMS-এ ভর্তি বিমান বসু! কেমন আছেন বর্ষীয়ান CPIM নেতা?

Saturday, August 22 2026, 5:32 am
Biman Bose | দিল্লি AIIMS-এ ভর্তি বিমান বসু! কেমন আছেন বর্ষীয়ান CPIM নেতা?
highlightKey Highlights

সিপিএমের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্রে খবর, রুটিন চেক আপের জন্য দিল্লি গিয়েছেন বর্ষীয়ান এই বাম নেতা।


অসুস্থ ৮৬ বছরের ‘তরুণ’ সিপিএম নেতা? সূত্রের খবর, সম্প্রতি দিল্লি এইমস-এ চিকিৎসার জন্য গিয়েছেন সিপিএম নেতা বিমান বসু। তার শারীরিক অবস্থা নিয়ে দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্রে খবর, রুটিন চেক আপের জন্য দিল্লি গিয়েছেন বর্ষীয়ান এই বাম নেতা। বেশ কিছুদিন আগে দিল্লি এইমস(AIIMS)-এ চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। সেই চিকিৎসার ফলোআপ করাতেই এবার দিল্লি এইমসে গিয়েছেন বর্ষীয়ান নেতা। দল সূত্রে খবর, বিমান বসুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File