WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
BJP Oath | বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ বিমান বসুকে, শপথের আগে হবে রবীন্দ্রসঙ্গীত!
Friday, May 8 2026, 10:58 am

Key Highlightsপ্রথমবার বাংলার মসনদে বসতে চলেছেন কোনও বিজেপি নেতা।ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করতে জাকজমকপূর্ণ ব্যবস্থা নিচ্ছে গেরুয়া শিবির
আগামীকাল,শনিবার রাজ্যে নতুন সরকারের শপথগ্রহণ। প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছেন কোনও বিজেপি নেতা। ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করতে জাকজমকপূর্ণ ব্যবস্থা নিচ্ছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ছাড়াও বিজেপি শাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আমন্ত্রণ পেতে পারেন প্রবীণ রাজনীতিবিদ এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রীতি অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে। বুদ্ধিজীবী, সাংস্কৃতিক জগতের বহু মানুষকে আমন্ত্রণ জানানো হবে। মূল মঞ্চে শপথের আগে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও হওয়ার কথা।


