Bikramgarh | ব্রেক আপ করতেই লিভ-ইন সঙ্গীর পোষ্যদের ‘খুন’! বীভৎস ঘটনা বিক্রমগড়ে
Saturday, November 14 2026, 3:39 pm

Key Highlightsলিভ-ইন-পার্টনারের পোষ্য দুই কুকুরকে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। তারপর ফ্ল্যাট থেকে যুবককে আটক করল যাদবপুর থানার পুলিশ।
চরম নৃশংসতার সাক্ষী রইলো দক্ষিণ কলকাতার শহরতলি। লিভ পার্টনারের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর পোষ্যকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বিক্রমগড়ের একটি বাড়িতে থাকতেন সঞ্জীব ভট্টাচার্য ও তাঁর লিভ-ইন-পার্টনার ডিজে পরি নভা। সম্প্রতি, ডিজে পরি লিভ-ইন পার্টনার সঞ্জীবকে ছেড়ে দেন। ওই ফ্ল্যাট ছেড়েও চলে যান তিনি। এরপরই রাগে যুবক ভিডিয়ো কলের মাধ্যমে একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেখান। তা দেখে ভয় পেয়ে স্থানীয় এক যুবককে ফোন করে দ্রুত তাঁর ফ্ল্যাটে যাওয়ার কথা বলেন পরী। ওই যুবক গিয়ে দেখেন, একটি নয়, পরীর দুটি পোষ্য ততক্ষণে মৃত। সারা ফ্ল্যাট ভাসছে রক্তে। খবর দ্রুত ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে যান অভিনেত্রী-পশুপ্রেমী দেবলীনা দত্ত। দ্রুত আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়। যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সঞ্জীবকে আটক করেছে।
- Related topics -
- শহর কলকাতা
- যাদবপুর
- পোষ্য কুকুর
- খুন
- ex girlfriend


