Bikash ranjan Bhattacharya | বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা, ভোরেই পুলিশের জালে অভিযুক্ত
Friday, October 9 2026, 7:22 am

Key Highlightsপুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর ৪টে বেজে ৫ মিনিট নাগাদ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
মত্ত অবস্থায় প্রবীণ সিপিইএম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বাড়ির সামনে তাণ্ডবের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার ভোর ৪টে বেজে ৫ মিনিট নাগাদ অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বাপ্পা গুচ্ছাইত (২৯) নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সাহা কালীবাড়ি সংলগ্ন বোয়ালিয়ার বাসিন্দা। সিসিটিভি ফুটেজ থেকে যে ছবি পাওয়া গিয়েছে সেই ছবিতে বাপ্পাকে তৃণমূল কংগ্রেসের লোগো ও ‘মা মাটি মানুষ’ লেখা উত্তরীয় পরে থাকতে দেখা গিয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আজই আদালতে তোলা হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজ্য
- শহর কলকাতা
- বিকাশরঞ্জন ভট্টাচার্য
- সিপিআইএম
- তৃণমূল কংগ্রেস


