Bikash ranjan Bhattacharya | বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ, প্রকাশ্যে CCTV ফুটেজ

Thursday, October 8 2026, 5:15 am
Bikash ranjan Bhattacharya | বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ, প্রকাশ্যে CCTV ফুটেজ
highlightKey Highlights

মত্ত অবস্থায় তাঁর বাড়ির সামনে তাণ্ডবের অভিযোগ। মদের বোতল দিয়ে জানতার কাচ ভেঙে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিকাশ।


মত্ত অবস্থায় সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বাড়ির সামনে তাণ্ডবের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের বর্ষীয়ান আইনজীবীর। অভিযোগের তীর বিজেপির দিকে। বিকাশ ভট্টাচার্য বলেন, “একটা খুব জোর আওয়াজ পাই। বাড়িতে একজন মেয়ে আছেন, যিনি কাজকর্মে সাহায্য করেন, তাঁরা আমায় ডাকল। আতঙ্কিত হয়ে বলল, কাকু শীঘ্রই ওঠো বাড়ির উপর আক্রমণ হয়েছে। এরপর বেরিয়ে দেখি এই অবস্থা।” বিকাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, গামছায় মুখ বেঁধে একজন বাইক নিয়ে বাড়ির সামনে এলেন। এরপর বাড়ি লক্ষ করে মদের বোতল ছুড়লেন। তাঁর হাতে একটি সাদা প্যাকেট ছিল। আচমকা নোংরা ভাষায় গালিগালাজ শুরু করেন। সঙ্গে বলতে থাকেন, “আমরা হলাম দেশভক্ত। আমাদের সঙ্গে লাগবি না।” এই ঘটনায় আতঙ্কিত বিকাশ ভট্টাচার্যের পরিবারের সদস্যরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File