TMC Bank Account | ৫ বছরে কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা ঢুকেছে? শুরু তৃণমূলের ফ্রিজ হয়ে যাওয়া ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত!

Tuesday, June 23 2026, 9:20 am
TMC Bank Account | ৫ বছরে কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা ঢুকেছে? শুরু তৃণমূলের ফ্রিজ হয়ে যাওয়া ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত!
highlightKey Highlights

তৃণমূলের ফ্রিজ হয়ে যাওয়া ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত শুরু করল বিধাননগর থানা।


তৃণমূলের ফ্রিজ হয়ে যাওয়া ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত শুরু করল বিধাননগর থানা। যে বেসরকারি ব্যাঙ্কে ওই তিনটি অ্যাকাউন্ট ছিল, তার থেকে বেশ কিছু তথ্য তলব করল পুলিশ। কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল, কী নথি দিয়ে খোলা হয়েছিল, কার কার নামে অ্যাকাউন্ট রয়েছে, তা জানতে চেয়েছেন তদন্তকারীরা। সেই সঙ্গে গত পাঁচ বছরে ওই তিন অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাওয়া হয়েছে। অর্থাৎ কোন কোন অ্যাকাউন্ট থেকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে, কত টাকা ঢুকেছে, সেটাই দেখতে চান তদন্তকারীরা। কারণ অভিযোগ উঠেছে, তৃণমূলের অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে, কাটমানির টাকা ঢুকেছে। বলা বাহুল্য, ইতিমধ্যেই তৃণমূলের তিনটি অ্যাকাউন্টের ৪৪০ কোটি টাকা ফ্রিজ হয়ে গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কালীঘাট তৃণমূল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File