Bhutan | ভুটানে হিমবাহ লেক ফেটে বন্যার আশঙ্কা, জারি সতর্কতা! সতর্ক রয়েছে পশ্চিমবঙ্গও!

Key Highlightsতিব্বত লাগোয়া ভুটানে হিমবাহের লেক (শিনটাফু) ফেটে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
তিব্বত লাগোয়া ভুটানে হিমবাহের লেক (শিনটাফু) ফেটে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে ভুটানের মো ও পুনাসাংচু নদী তীরবর্তী এলাকায় জারি হয়েছে উচ্চ সতর্কতা। প্রায় ৭৪ লক্ষ ঘনমিটার জল নেমে আসার আশঙ্কায় মো নদীর তীরে সাইরেন বাজানো হচ্ছে। ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি পুনাসাংচু জলবিদ্যুৎ প্রকল্প এবং পুনাসাংচু নদী বাংলায় 'সঙ্কোশ' নামে প্রবেশ করায় পশ্চিমবঙ্গও সতর্ক রয়েছে। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি ও এই হিমবাহ বিপর্যয়ের জেরে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি সামলাতে প্রস্তুত রাখা হয়েছে সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। রাজ্য বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে এবং সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভুটান
- পশ্চিমবঙ্গ
- প্রাকৃতিক দুর্যোগ


