Bhawanipur | দ্বিতীয় দফা ভোটের আগেই ‘হাইভোল্টেজ’ ভবানীপুর, কালীঘাট-আলিপুর থানার দায়িত্বে নতুন ওসি
Saturday, April 25 2026, 4:22 pm

Key Highlightsশনিবার ভোটের আবহেই রদবদল হলো ভবানীপুরের অন্তর্গত কালীঘাট ও আলিপুর থানার ওসি-সহ একাধিক পদে।
দ্বিতীয় দফার ভোটের আগেই বড়ো রদবদল ভবানীপুরে। কলকাতা পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে, কালীঘাট থানার নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে গৌতম দাসকে। অ্যাডিশনাল ওসির দায়িত্ব নিচ্ছেন উত্তমকুমার পাইক। দুই অফিসারই কলকাতা পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চে ছিলেন। আলিপুর থানার ওসির পদে নিয়ে আসা হয়েছে সুব্রত পান্ডেকে। কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে ছিলেন তিনি। উল্টোডাঙা মহিলা থানার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। সূত্রের খবর, তিনি আগে আলিপুর থানার অ্যাডিশনাল ওসি ছিলেন।
- Related topics -
- শহর কলকাতা
- ভবানীপুর
- কালীঘাট
- আলিপুর কোর্ট
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ কনস্টেবল
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন


