LPG on EMI | এবার কিস্তিতে কেনা যাবে রান্নার গ্যাস! দারুণ সুবিধা দিল ভারত পেট্রোলিয়াম!
Friday, October 2 2026, 4:42 pm

Key Highlightsঅসুবিধায় পড়া গ্রাহকদের সুবিধার্থে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করল ভারত পেট্রোলিয়াম।
অসুবিধায় পড়া গ্রাহকদের সুবিধার্থে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করল ভারত পেট্রোলিয়াম। বাড়ি-গাড়ি বা ইলেকট্রনিক্স সামগ্রীর মতো এবার থেকে কিস্তিতে বা ইএমআই (EMI)-তে কেনা যাবে রান্নার গ্যাসের সিলিন্ডারও। গ্রাহকদের জন্য বিশেষ মাইক্রো-লোন বা 'বাই নাও পে লেটার' পরিষেবা চালু করেছে সংস্থাটি। এই সুবিধার আওতায় এলপিজি রিফিলের জন্য সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পাওয়া যাবে। সংগৃহীত ঋণের টাকা গ্রাহকরা সপ্তাহে ১০০ টাকা করে মোট ৬টি সহজ কিস্তিতে পরিশোধ করতে পারবেন। জরুরি সময়ে একসঙ্গে পুরো টাকা দেওয়ার চাপ কমাতে চালু করা এই সুবিধার সুযোগ কারা এবং কীভাবে পাবেন, তা বিস্তারিত জানতে নিজ নিজ এলাকার ভারতগ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- এলপিজি
- গ্যাস বুকিং
- গ্যাস সিলিন্ডার


