Russian Army | দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বাহিনী ছেড়ে রুশ সেনা ইউক্রেনে!
Monday, October 19 2026, 5:54 pm

Key Highlightsদেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠল ২৬ বছরের রুশ জওয়ান লেফটেন্যান্ট লেভ স্তুপনিকভের বিরুদ্ধে।
দেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠল ২৬ বছরের রুশ জওয়ান লেফটেন্যান্ট লেভ স্তুপনিকভের বিরুদ্ধে। গত চার বছর ধরে চলা যুদ্ধে রুশ বাহিনীর গোপন রণকৌশল, মানচিত্র ও স্পর্শকাতর তথ্য কিয়েভের গোয়েন্দাদের হাতে তুলে দেওয়ার মারাত্মক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তে জানা গিয়েছে, ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর অবস্থান ও ড্রোন ফুটেজের গোপন তথ্য ইউক্রেনকে পাচার করতেন তিনি। এর জেরে ইউক্রেনীয় মিসাইল হামলায় এক কর্নেলসহ তিনশো জনেরও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। পুতিন সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ থেকে মায়ের সহায়তায় ইউক্রেনীয় গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন স্তুপনিকভ। অবশেষে ২০২৪ সালের জুলাই মাসে নিজের ইউনিট ছেড়ে কিয়েভে পালিয়ে যান ওই রুশ জওয়ান।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউক্রেন
- রাশিয়া


