Bengali Professor Delhi | দিল্লির ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ, রাজধানীতে উত্তেজনা

Friday, June 5 2026, 6:11 am
Bengali Professor Delhi | দিল্লির ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ, রাজধানীতে উত্তেজনা
highlightKey Highlights

বৃহস্পতিবার সকাল থেকে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফ্ল্যাটের দরজা ভেঙে দেবস্মিতার দেহ উদ্ধার হয়।


রাজধানীতে মৃত্যু বাঙালি অধ্যাপিকার। ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার হলো রক্তাক্ত মৃতদেহ। পরিবার সূত্রে খবর, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভে একাই থাকতেন দেবস্মিতা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরাজির অধ্যাপিকা ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দেবস্মিতাকে একাধিকবার ফোন করা হলেও ফোন তোলেনি সে। বাধ্য হয়ে দুপুর আড়াইটে নাগাদ ফ্ল্যাটে যান দেবস্মিতার দিদি দেবারতি। ফ্ল্যাটের দরজা ভেঙে দেবস্মিতার রক্তাক্ত মৃতদেহ আবিষ্কার করেন তিনি। প্রাথমিক অনুমান, মাথায় কোনও ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File