Bengali Language | সরকারি ফর্ম পূরণ থেকে অভাব অভিযোগ দায়ের- সবকিছুই হবে বাংলায়! নির্দেশিকা জারি নবান্নের
Sunday, September 6 2026, 3:32 am

Key Highlights১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে সরকারি প্রশাসনের বিভিন্ন স্তরে বাংলাকে প্রধান প্রশাসনিক ভাষা হিসাবে ব্যবহারের প্রক্রিয়া শুরু করতে হবে, ঘোষণা রাজ্যের।
এবার সরকারি সব কাজে প্রাধান্য পাবে বাংলা। রবিতে সরকারি প্রশাসন ও জন-পরিষেবায় বাংলা ভাষার ব্যবহার নিয়ে বিস্তারিত আদেশনামা জারি করল রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। সরকারি বিজ্ঞপ্তি, অধিসূচনা, ফর্ম, আবেদন ও অভিযোগ গ্রহণ, উত্তর প্রদান, নির্দেশ, নোটিস এবং জনপরিষেবা সংক্রান্ত তথ্য যথাসম্ভব বাংলায় করার নির্দেশ দেওয়া হয়েছে। কম্পিউটার ব্যবস্থা, সরকারি নেটওয়ার্ক, ডিজিটাল পরিষেবা, অনুবাদ ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিভাষা তৈরির সক্ষমতাও বাড়ানো হবে। সরকারি আধিকারিক ও কর্মীদের বাংলা ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। বাংলার পাশাপাশি রাজ্যে প্রচলিত অন্য মাতৃভাষাগুলি যেমন নেপালি, সাঁওতালি, রাজবংশী, কামতাপুরী, কুর্মালি-সহ একাধিক ভাষাকেও গুরুত্ব দেওয়া হবে।
- Related topics -
- শহর কলকাতা
- দেশ
- বাঙালি
- নবান্ন
- নবান্ন
- সরকারি কর্মচারী
- রাজ্য সরকার


