Writers Building | রাইটার্স বিল্ডিং থেকেই পরিচালনা হবে বাংলা, জোর প্রস্তুতি শুরু মহাকরণে!
Tuesday, May 5 2026, 1:13 pm

Key Highlightsবঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাইটার্স বিল্ডিং ওরফে মহাকরণ থেকে এবার বাংলা পরিচালনা হবে।
বিপুল ভোটে জিতেছে গেরুয়া শিবির। রাজ্যে এখন বিজেপি সরকার গঠনের পালা। আগামী ২৫শে বৈশাখ অর্থাৎ ৯ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। এদিকে মহাকরণের শুরু হয়েছে প্রস্তুতি। কারণ বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাইটার্স বিল্ডিং ওরফে মহাকরণ থেকে এবার বাংলা পরিচালনা হবে। নতুন সরকার গঠনের প্রাক্কালে সেজন্য মহাকরণেও জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে পিডব্লিউডিকে মহাকরণ পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। মহাকরণ পরিদর্শনের পর পিডব্লিউডি টিমের সঙ্গে নিরাপত্তা বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ের সামনের অংশকে বসার যোগ্য করার ভাবনাচিন্তা চলছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি


