ISI Agent | হাবড়া থেকে পাক গুপ্তচর সন্দেহে একজনকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফের আধিকারিকরা!

Wednesday, August 12 2026, 9:12 am
ISI Agent | হাবড়া থেকে পাক গুপ্তচর সন্দেহে একজনকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফের আধিকারিকরা!
highlightKey Highlights

হাবড়া থেকে পাক গুপ্তচর সন্দেহে একজনকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফের আধিকারিকরা।


হাবড়া থেকে পাক গুপ্তচর সন্দেহে একজনকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। জানা যাচ্ছে, ভারতের ভুয়ো পরিচয়পত্রে কলকাতার তপসিয়ার ঠিকানায় গিয়েছিল ওই ব্যক্তি। তার নাম রানা রউফ। পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা সে। ISI- এজেন্ট সন্দেহেই তাকে গ্রেফতার করা হয়েছে।তদন্তকারীরা জানতে পেরেছেন, নেপালের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল রউফ। কলকাতায় পাকাপাকিভাবে থাকার জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরি করে। আধার কার্ড-সহ একাধিক নথি বানিয়ে ফেলে। ভারতে মুছে ফেলে রানা রউফের পরিচয়। এখানে তার নাম হয় ওয়াহফ। তপসিয়ার ঠিকানাই ভারতের সমস্ত নথিতে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File