Child Marriage | বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ, বাড়ি বাড়ি অভিযান! বন্ধ ভাতা, জেল পুরোহিত-কাজির! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

Monday, September 7 2026, 3:02 pm
Child Marriage | বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ, বাড়ি বাড়ি অভিযান! বন্ধ ভাতা, জেল পুরোহিত-কাজির! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য থেকে এই সামাজিক ব্যাধি নির্মূল করতে এবার সরাসরি বাড়ি বাড়ি অভিযান চালানো হবে বলে নবান্নের সাংবাদিক সম্মেলনে জানান তিনি। নতুন নিয়ম অনুযায়ী, বাল্যবিবাহে যুক্ত ব্যক্তি ও পরিবারকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এমনকি জড়িত পুরোহিত ও কাজিদেরও জেলের বিধান রাখা হচ্ছে। পাশাপাশি পরিবারগুলির সমস্ত সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হবে এবং যে সমস্ত পুরুষরা নাবালিকাকে বিয়ে করেছেন, তাঁদের সরাসরি শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। বিগত সরকারের আমলে বিশেষ করে দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে বাল্যবিবাহ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছিল। তা সম্পূর্ণ বন্ধ করতেই মুখ্যমন্ত্রী এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File