Bengal Cricket Team | বাংলার কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লাই! অনূর্ধ্ব তেইশের ভরসা 'ঋদ্ধিমান'

Tuesday, May 26 2026, 5:47 am
Bengal Cricket Team | বাংলার কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লাই! অনূর্ধ্ব তেইশের ভরসা 'ঋদ্ধিমান'
highlightKey Highlights

সিনিয়র টিমের কোচ হচ্ছেন লক্ষ্মীরতন। তাঁর সহকারী হিসাবে নিয়ে আসা হচ্ছে মুম্বইয়ের সুরেন্দ্র ভাবেকে। তিনি সহকারীর সঙ্গে টিমের ব‌্যাটিং কোচের দায়িত্বও সামলাবেন।


CAB বোর্ড সূত্রে খবর, বাংলা সিনিয়র-সহ সমস্ত বয়স ভিত্তিক টিমের কোচের তালিকায় চূড়ান্ত হয়েছে। আগামী মরশুমে বাংলার সিনিয়র টিমের হেড কোচ থাকছেন লক্ষ্মীরতন শুক্লাই। তাঁর সহকারী হিসাবে থাকছেন মুম্বইয়ের সুরেন্দ্র ভাবে। ভালো ফল সত্বেও বাদ পড়েছেন সৌরাশিস লাহিড়ী। অনূর্ধ্ব উনিশ টিমের হেড কোচ দায়িত্ব নিয়ে আসা হচ্ছে মনোজ তিওয়ারিকে। কোচ হিসেবে থাকছেন বাংলার তারকা অনুষ্টুপ মজুমদারও। অনূর্ধ্ব তেইশ টিমের কোচ থাকছেন ঋদ্ধিমান সাহা। প্রাক্তন পেসার সাবির আলিকে ঋদ্ধির সহকারী হিসেবে নিয়ে আসা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File