Beijing-Delhi | দীর্ঘ ৬ বছর পর আকাশপথে জুড়ছে বেজিং-দিল্লি! বড়ো ঘোষণা এয়ার চায়নার

Sunday, March 22 2026, 2:53 am
Beijing-Delhi | দীর্ঘ ৬ বছর পর আকাশপথে জুড়ছে বেজিং-দিল্লি! বড়ো ঘোষণা এয়ার চায়নার
highlightKey Highlights

ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং জানান, বেজিং থেকে দিল্লি সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে এয়ার চায়না।


শনিবার ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং জানিয়েছেন, ৬ বছর পর বেজিং থেকে দিল্লি সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে এয়ার চায়না। সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘বেজিং ও দিল্লির মধ্যে চালু হচ্ছে বিমান পরিষেবা। এই পরিষেবা শুধু ভ্রমণের উদ্দেশে নয়, বরং এসসিও, ব্রিকসের মতো ফোরামের মাধ্যমে বাণিজ্য, পর্যটন দুই দেশের আস্থা ও জনগনের মধ্যে সহযোগিতা প্রসারের লক্ষ্যে এক বড় পদক্ষেপ। এই পরিষেবা চালুর ফলে দুই দেশের নাগরিকদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে, যা দুই দেশের জনগণের সময় ও অর্থ বাঁচাবে। কোনও ট্রানজিট ছাড়াই দুই দেশের রাজধানীর মধ্যে যাতায়াত সুগম হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File