BCCI | এখনই জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসতে গররাজি BCCI! কী জানালেন বোর্ড সচিব?

Sunday, September 20 2026, 3:00 pm
BCCI | এখনই জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসতে গররাজি BCCI! কী জানালেন বোর্ড সচিব?
highlightKey Highlights

এখনই জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এখনও অবধি পাকাপাকিভাবে অলিম্পিকের স্থায়ী খেলাগুলির তালিকায় জায়গা হয়নি ক্রিকেটের। এই পরিপ্রেক্ষিতে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বোর্ড সচিব জানালেন, এখনই জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর কথায়, “জাতীয় ক্রীড়ানীতি নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজগুলি শেষ হওয়ার পরে তালিকাভুক্ত খেলাগুলির মধ্যে ক্রিকেট জায়গা পেলেই বিসিসিআই নতুন ক্রীড়ানীতির আওতায় চলে আসবে। তার আগে আমাদের কিছু করার নেই।” সাইকিয়ার কথায়, “সরকারি নোটিফিকেশন জারি হলেই নতুন ক্রীড়ানীতির নিয়ম মেনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। আমরা প্রতি বছর সরকারকে প্রায় ৩০০০ কোটি টাকা আয়কর দিই। সরকারের কাছ থেকে কোনও অনুদান নিই না। যে খেলাগুলি সরকারি অনুদান পায়, তারা আরটিআই আইনের আওতায় পড়বে। আমরা সেই আওতায় পড়ি না।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File