Basanti | রণক্ষেত্র বাসন্তী, বিজেপি প্রার্থীর প্রচার মিছিলে হামলার অভিযোগ! হামলা চলে পুলিশের ওপরেও!

Thursday, March 26 2026, 9:28 am
Basanti | রণক্ষেত্র বাসন্তী, বিজেপি প্রার্থীর প্রচার মিছিলে হামলার অভিযোগ! হামলা চলে পুলিশের ওপরেও!
highlightKey Highlights

বৃহস্পতিবার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাসন্তী বাজার এলাকা।


নির্বাচনের আগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাসন্তী বাজার এলাকা। অভিযোগ, এ দিন দুপুরে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর মিছিলে ঢুকে পড়ে এবং সেখানে থাকা অন্তত দু’টি মোটরসাইকেল ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, প্রশাসনের মদতেই এই হামলা চালানো হয়েছে এবং পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। এদিকে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে পুলিশের উপরেও হামলা করার অভিযোগ ওঠে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File