Barun Biswas | বরুণ বিশ্বাস হত্যা মামলা: প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বরুণের বাবা!
Monday, August 31 2026, 4:06 pm

Key Highlights১৪ বছর পর সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলায় আদালতে গিয়ে সাক্ষ্য দিলেন তাঁর ৯২ বছর বয়সি বাবা জগদীশ চন্দ্র বিশ্বাস।
১৪ বছর পর সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলায় আদালতে গিয়ে সাক্ষ্য দিলেন তাঁর ৯২ বছর বয়সি বাবা জগদীশ চন্দ্র বিশ্বাস। সোমবার বনগাঁ ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারকের সামনে তিনি প্রথমবার অভিযোগ তোলেন যে, প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের ষড়যন্ত্রেই খুন হয়েছেন বরুণ। ২০১২ সালের ৫ জুলাই বরুণ বিশ্বাস খুন হন। মামলাটিতে মোট ৭৬ জন সাক্ষীর মধ্যে ৩৮ নম্বর সাক্ষী হিসেবে তাঁর বাবার সাক্ষ্য গ্রহণ করা হল। বিশেষ সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় দ্রুত বিচারের আশা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস


