Baruipur Case | অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত বারুইপুর গণধর্ষণ-খুনে অভিযুক্ত
Wednesday, July 8 2026, 4:13 am

Key Highlightsপুলিশের দাবি, অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে এক রাউন্ড গুলিও চালায়। এর পরে পাল্টা পুলিশ গুলি চালালে গুরুতর জখম হয় প্রভাস।
বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুন মামলায় এক অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে এই মামলার তদন্তে অপরাধস্থলের পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে। সেই সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে এক রাউন্ড গুলিও চালায়। পাল্টা পুলিশ গুলি চালালে গুরুতর জখম হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, মৃত যুবক বারবার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল।


