Baruipur Case | বারুইপুরে গণপিটুনিতে উসকানির অভিযোগে গ্রেপ্তার বামনেতা লাহেক আলি
Sunday, July 12 2026, 5:44 pm

Key Highlightsবারুইপুরের অশান্তির ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল। রবিবার রাতে গ্রেপ্তার হলেন সিপিএম নেতা লাহেক আলি।
বারুইপুরের ঘটনায় নয়া মোড়। রবিবার রাতে বারুইপুরের অশান্তির ঘটনায় গ্রেপ্তার হলেন সিপিএম নেতা লাহেক আলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় বিক্ষোভের সময়ে রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশকর্মীদের উপরে হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ঘটনার দিন লাহেক আলি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গ্রেপ্তারির আশঙ্কা করে আগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বামনেতা লাহেক আলি। ২৪ ঘন্টার মধ্যে বারুইপুরের খোদারবাজার এলাকার বাড়ি থেকে লাহেক আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


