Bardhaman | জাতীয় সড়কে ট্যাঙ্কার দাঁড় করিয়ে ইথানল কাটিং! বর্ধমানে রমরমিয়ে চলছে তেল চুরি চক্র

Saturday, July 11 2026, 5:18 am
Bardhaman | জাতীয় সড়কে ট্যাঙ্কার দাঁড় করিয়ে ইথানল কাটিং! বর্ধমানে রমরমিয়ে চলছে তেল চুরি চক্র
highlightKey Highlights

জাতীয় সড়কে ট্যাঙ্কার থেকে ইথানল চুরি করে তা বিভিন্ন পেট্রল পাম্পে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন স্থানীয়দের।


বর্ধমানে রাতের অন্ধকারে রমরমিয়ে চলতো পেট্রল, ডিজেলের কাটিং-এর বেআইনি কারবার। স্থানীয় সূত্রে খবর, ১৯ নম্বর জাতীয় সড়কে কাছে বর্ধমান থানার মেটেল ডিভিসি এলাকায় দুর্গামুখী সার্ভিস রোডের ধারে রয়েছে একটি গোডাউন। এই গোডাউনে রাতের অন্ধকারে চলতো দেদার ইথানল কাটিং। স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন মাঝরাতে ইথানল ভর্তি ট্যাঙ্কারগুলি গুসকরার দিক থেকে আসার পথে ওই গোডাউনের সামনে দাঁড়ায়। অন্ধকার রাস্তায় টর্চ ও মোবাইলের আলো জ্বালিয়ে ট্যাঙ্কার থেকে ইথানল কাটিং করে ড্রামে ভর্তি করা হয়। আধঘণ্টার মধ্যে কাটিং পর্ব শেষ করে ট্যাঙ্কার চলে যায় দুর্গাপুরে। গুরুতর অভিযোগে নড়েচড়ে বসেছে পুলিশ। বেআইনি চক্র পাকড়াও করতে তৎপর তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File