Barasat Flyover | ৯ দিন বন্ধ বারাসত ফ্লাইওভার! চলবে স্বাস্থ্য পরীক্ষা, কোন রাস্তা দিয়ে চলবে যানবাহন?
Wednesday, August 5 2026, 6:07 am

Key Highlightsস্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার বিকেল থেকে আগামী ১৩ অগস্ট পর্যন্ত বারাসত ফ্লাইওভার বন্ধ রাখার নির্দেশ দিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।
চলবে স্বাস্থ্য পরীক্ষা। মঙ্গলবার বিকেল থেকে আগামী ১৩ অগস্ট পর্যন্ত বারাসত ফ্লাইওভার বন্ধ রাখার নির্দেশ দিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বারাসতের ডিএসপি ট্র্যাফিক নীহাররঞ্জন রায় বলেন, 'স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ১৩ অগস্ট পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে। একটা বাইককেও যেতে দেওয়া হবে না। যানজট যাতে না হয়, তার জন্য ট্র্যাফিক পুলিশ নজরদারি চালাবে।' বাস এবং অন্যান্য যানবাহনকে চাঁপাডালি মোড় থেকে যশোহর রোড ধরে ডাকবাংলো মোড় হয়ে ১২ নম্বর জাতীয় সড়কে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইওভার বন্ধ থাকায় ১২ নম্বর জাতীয় সড়ক, যশোহর রোড ও কেএনসি রোডে চাপ বাড়ছে।
- Related topics -
- শহর কলকাতা
- বারাসাত
- জেলা
- উড়ালপুল বন্ধ
- ফ্লাইওভার
- স্বাস্থ্য
- পরীক্ষা
- ট্র্যাফিক
- এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট
- ট্রাফিক গার্ড
- ট্রাফিক সার্জেন্ট


