Baranagar Murder | ‘পাবজি’ গেম খেলতে খেলতে মতবিরোধ! বচসার জেরেই বরাহনগরে খুন তরুণী?

Key Highlightsবাড়ির লোকজন বারবার নিষেধ করলেও শুনতেন না বরাহনগরের বাসিন্দা বছর সাতাশের যুবতী। কিন্তু সেই নেশাই একদিন যে কাল হয়ে উঠবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তাঁর পরিবার।
একসঙ্গে পাবজি গেম খেলতেন। দীর্ঘদিনের সম্পর্ক। ছন্দপতনের জেরেই খুন করা হলো বরানগরে তরুণীকে? মঙ্গলবার রাতে বরানগরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর সাতাশের অঞ্জলি সাউয়ের দেহ। এই ঘটনায় বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয় ধরমবীর কুমারকে। পুলিশ সূত্রে খবর, অঞ্জলি সাউয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ধরমবীরের। একসঙ্গে গ্রুপ করে 'পাবজি গেম' খেলতেন তাঁরা। রবিবার কালীপুজোর সন্ধেয় কলকাতায় এসে পৌঁছেছিলেন ধরমবীর। দক্ষিণেশ্বরের ময়ূর গেস্ট হাউসে উঠেছিলেন। পুলিশ সূত্রের দাবি, ধরমবীর অন্য কারও সঙ্গে জুটি বেঁধে ‘পাবজি’ খেললে রেগে যেতেন ওই যুবতী। এই মতবিরোধ মেটাতেই কলকাতায় এসেছিলেন ধরমবীর। তদন্তকারীদের কাছে প্রাথমিক ভাবে অভিযুক্তের দাবি, কথা কাটাকাটির মধ্যে রাগের মাথায় তিনি খুন করেন ওই যুবতীকে। ‘পাবজি’ গেমের টাকাপয়সার ভাগ নিয়ে কোনও গোলমাল ছিল কি না, এর পিছনে আরও কোনও কারণ আছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- বরানগর
- খুন
- পাবজি
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- গ্রেফতার


