Baranagar-Barrackpore Metro corridor | বরানগর-বারাকপুর মেট্রো করিডরের জন্যে ই-টেন্ডার ডাকলো রেল, বাজেট প্রায় ১৫০০ কোটি!
Friday, July 31 2026, 4:20 am

Key Highlightsবরানগর-বারাকপুর মেট্রো করিডরে ১০ টি এলিভেটেড মেট্রো স্টেশন ও একটি এলিভেটেড ভায়াডাক্ট নির্মাণে ই-টেন্ডার ডেকেছে আরভিএনএল।
পিঙ্ক লাইনে মেট্রোর সম্প্রসারণে এবার বড় পদক্ষেপ রেল বিকাশ নিগম লিমিটেডের। বরানগর-বারাকপুর মেট্রো করিডরে ১০ টি এলিভেটেড মেট্রো স্টেশন ও একটি এলিভেটেড ভায়াডাক্ট প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৫৮৭.৩৯ কোটি। ই-টেন্ডার ডেকেছে আরভিএনএল। প্রস্তাবিত ১০টি নতুন স্টেশন হল: কৃষ্ণ কলি —কামারহাটি, আচার্য প্রফুল্ল চন্দ্র —আগরপাড়া, গান্ধী আশ্রম —সোদপুর, শরৎ চন্দ্র —পানিহাটি, সুভাষ নগর —সুখচর, ঋষি বঙ্কিম —খড়দহ, ড. রাজেন্দ্র প্রসাদ —টাটা গেট, শাহ নওয়াজ খান —টিটাগড়, অনুকূল ঠাকুর —তালপুকুর, মঙ্গল পাণ্ডে —বারাকপুর। মেট্রো কতৃপক্ষ সূত্রে খবর, বরানগর মেট্রো স্টেশন থেকে মঙ্গল পাণ্ডে মেট্রো স্টেশন পর্যন্ত মোট ১২.৩ কিলোমিটার দীর্ঘ অংশে (চেইনেজ: প্রায় ৪.৬৮ কিলোমিটার থেকে ১৬.৯৮ কিলোমিটার) এলিভেটেড ভায়াডাক্ট ও ১০ টি এলিভেটেড মেট্রো স্টেশন নির্মাণ করা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- বরানগর
- নিউ ব্যারাকপুর
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- ইস্ট-ওয়েস্ট মেট্রো


