Bank Holidays | অক্টোবরে মাত্র ১৫ দিন ব্যাঙ্ক খোলা থাকবে! ছুটির ক্যালেন্ডার প্রকাশ করলো RBI!
Thursday, October 1 2026, 12:30 pm

Key Highlightsঅক্টোবর মাস পড়ার সঙ্গেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) প্রকাশ করল ছুটির ক্যালেন্ডার।
অক্টোবর মাস পড়ার সঙ্গেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) প্রকাশ করল ছুটির ক্যালেন্ডার। উৎসবের মরশুম হওয়ায় চলতি মাসে অর্ধেকেরও বেশি দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম। ফলে জরুরি লেনদেনের আগে গ্রাহকদের ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি। তালিকা অনুযায়ী, ২ অক্টোবর মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া মহালয়া, দুর্গাপুজোর সপ্তমী থেকে দশমী, লক্ষ্মী পুজো এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জয়ন্তী উপলক্ষে বিভিন্ন দিনে আঞ্চলিক স্তরে ছুটি কার্যকর হবে। পাশাপাশি মাসের প্রতিটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারেও নিয়মমাফিক ব্যাঙ্ক বন্ধ থাকবে। সাধারণ মানুষকে হয়রানি এড়াতে আগাম পরিকল্পনা করে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
- ব্যাঙ্ক


