Pakistan-US | USর কাছে আর্থিক সহায়তার আর্জি 'দেউলিয়া' পাকিস্তানের, কত ডলার চাইলো ইসলামাবাদ?

Wednesday, July 22 2026, 12:11 pm
Pakistan-US | USর কাছে আর্থিক সহায়তার আর্জি 'দেউলিয়া' পাকিস্তানের, কত ডলার চাইলো ইসলামাবাদ?
highlightKey Highlights

মার্কিন টেজারি সেক্রেটারি স্কট বেসেন্তের কাছে ইসলামাবাদের আর্জি, আমেরিকার সাথে দ্বিপাক্ষিক বিনিময় স্থিতিশীলকরণ সহায়তা সুবিধার আওতায়, পাকিস্তানকে, আমেরিকা ১০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিক।


ইরান বনাম আমেরিকা যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান ব্যাপক হম্বিতম্বি দেখালেও, ফের একবার ইরান বনাম আমেরিকা যুদ্ধ শুরু হয়েছে। এরই মাঝে আমেরিকার কাছে স্মরণাপন্ন পাকিস্তান। রয়টার্সের রিপোর্ট অনুসারে, মার্কিন টেজারি সেক্রেটারি স্কট বেসেন্তের কাছে ইসলামাবাদের আর্জি, আমেরিকার সাথে দ্বিপাক্ষিক বিনিময় স্থিতিশীলকরণ সহায়তা সুবিধার আওতায়, পাকিস্তানকে, আমেরিকা ১০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিক। এর ম্যাচুরিটির মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর। ইতিমধ্যেই আর্থিকভাব ধরাশায়ী হয়ে পড়েছে পাকিস্তান। তারই মধ্যে আইএমএফ-র থেকে দেউলিয়া পাকিস্তান ক্রমাগত ঋণ নিয়ে যাচ্ছে। পাকিস্তান বা আমেরিকা, কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তবে, পাকিস্তানের অর্থমন্ত্রী মহম্মদ আওরঙ্গজেব বলেছেন যে, এই সপ্তাহে স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকের সময় তিনি আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির অর্থনীতির ঝুঁকির বিষয়টি তুলে ধরেছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File