Bank Closed On Rakhi | রাখিতে কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? দেখে নিন রাজ্যভিত্তিক ছুটির তালিকা
Friday, August 28 2026, 5:17 am

Key Highlightsআজ দেশজুড়ে রাখি উৎসব পালন করা হচ্ছে৷ এই উপলক্ষে বেশ কিছু রাজ্যে ব্যাঙ্কের ছুটি রয়েছে৷
রাখি বন্ধন ভাই বোনের অটুট স্নেহকে উদযাপন করার এক অনন্য তিথি। এবছর রাখি পূর্ণিমা পালিত হচ্ছে আজ ২৮ আগস্ট, শুক্রবার। ২০২৬ সালের ব্যাঙ্ক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দিল্লি, ছত্তীসগড়, দমন ও দিউ, গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রক্ষাবন্ধনের কারণে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। বাকি সব রাজ্যে সাধারণত ব্যাঙ্কের শাখাগুলি স্বাভাবিকভাবে খোলা থাকার কথা। তবে চালু থাকবে UPI পেমেন্ট এবং ATM পরিষেবা।
- Related topics -
- দেশ
- রাখী
- ভারত
- ব্যাঙ্ক
- জাতীয় ছুটি
- পুজো ও উৎসব


