WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
MD Yunus | মহম্মদ ইউনুসকে ঘিরে মার্কিন মুলুকে বিক্ষোভ বাংলাদেশি সংখ্যালঘুদের, ‘শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী' দাবি বিক্ষোভকারীদের
Thursday, September 26 2024, 5:14 am

Key Highlightsবাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ঘিরে মার্কিন মুলুকে বিক্ষোভ দেখাল বাংলাদেশি সংখ্যালঘুরা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ঘিরে মার্কিন মুলুকে বিক্ষোভ দেখাল বাংলাদেশি সংখ্যালঘুরা। রাষ্ট্রসংঘের ৭৯ তম সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন ইউনুস। সেখানে নিউইয়র্কের একটি হোটেলের বাইরে বিক্ষোভ দেখান বাংলাদেশি সংখ্যালঘুরা। জানা গিয়েছে, ওই হোটেলেই উঠেছিলেন ইউনুস। এমনকি ইউনুসকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীরা যে পোস্টার হাতে নিয়ে মিছিল করেন, তাতে লেখা ছিল ‘শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী’। তাদের অভিযোগ, ইউনুস অসাংবিধানিকভাবে, অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- মহাম্মদ ইউনূস


