Murshidabad | রয়েছে আধার-ভোটার কার্ড, করেছেন বিয়েও! প্রায় দশ বছর মুর্শিদাবাদে গা ঢাকা দিয়ে থাকার পর গ্রেফতার ‘বাংলাদেশি’!

Key Highlightsপরিচয় গোপন করে প্রায় দশ বছর মুর্শিদাবাদের বেলডাঙায় গা ঢাকা দিয়ে থাকার পর বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার সোহেল নামে এক যুবক।
পরিচয় গোপন করে প্রায় দশ বছর মুর্শিদাবাদের বেলডাঙায় গা ঢাকা দিয়ে থাকার পর বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার সোহেল নামে এক যুবক। সোমবার তাঁকে গ্রেফতার করে আহিরণের হোল্ডিং সেন্টারে রেখেছে সাগরদিঘি থানার পুলিশ। সূত্রে খবর, ধৃত মহম্মদ সোহেলের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। প্রায় দশ বছর আগে উত্তর ২৪ পরগনার ঝাঁওডাঙ্গা সীমান্ত দিয়ে তিনি ভারতে অনুপ্রবেশ করেন। প্রথমে নিজের নাম বদলে রাখেন ‘সোহেল শেখ’। তার পরে চলে যান মুম্বই। বেশ কিছু দিন সেখানেই গা ঢাকা দিয়ে থাকার পর মুর্শিদাবাদের সাগরদিঘি থানার মোরগ্রামে এসে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। এমনকি সাগরদিঘির ইসলামপুরের এক তরুণীকে বিয়েও করেছিলেন তিনি। বর্তমানে তাঁদের দু’টি সন্তান রয়েছে। গোপন সূত্রে সোহেলের আসল পরিচয় জানতে পেরে এ দিন মোরগ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ। তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাঁকে। জানাগিয়েছে , নিজের পরিচয় গোপন করেই তিনি আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করান বলেও অভিযোগ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মুর্শিদাবাদ
- বাংলাদেশ
- গ্রেফতার


