Bangladesh | হাসিনা প্রত্যর্পণ থেকে সীমান্ত সমস্যা! একাধিক ইস্যুতে স্থগিত ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক

Friday, November 13 2026, 4:26 am
Bangladesh | হাসিনা প্রত্যর্পণ থেকে সীমান্ত সমস্যা! একাধিক ইস্যুতে স্থগিত ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক
highlightKey Highlights

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি। বাংলাদেশ বারবার হাসিনাকে ফেরানোর দাবি জানালেও ভারত এখনও তাঁকে প্রত্যর্পণ নিয়ে কোনও স্পষ্টভাবে কিছু জানায়নি।


ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে অস্বস্তি। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দেশের পঞ্চম কনসুলার বৈঠক। সূত্রের খবর, এই বৈঠক শেষ মুহূর্তে স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে দেশে ফিরিয়ে আনা আবশ্যক। প্রত্যুত্তরে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি আইন ও ন্যায়বিচার এবং বিদ্যমান আইনি পর্যালোচনার ওপর নির্ভরশীল। এছাড়াও সীমান্তে অনুপ্রবেশ, পুশ-ইন অভিযোগ, বিএসএফের ভূমিকা, ভিসা পরিষেবা এবং দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবর্তন নিয়ে মতপার্থক্য রয়েছে দিল্লি ও ঢাকার মধ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File