Bangladesh | রবীন্দ্রনাথের মুখচ্ছবির গ্রাফিতিতে কালি, কবিগুরু বিরোধী পোস্টার টাঙানো বাংলাদেশে, তারেক সফরের আগেই চাঞ্চল্য
Saturday, November 7 2026, 1:46 pm

Key Highlightsরবীন্দ্রনাথের মুখচ্ছবির গ্রাফিতিও স্থান পেয়েছিল। কিন্তু যে ভাবে কালি লাগিয়ে বিশ্বকবিকে অপমান করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।
পদ্মাপাড়ের বাংলাদেশে ফের বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের আগে শহরের দেওয়াল সেজে উঠেছিল দেশের বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতিতে। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিও ছিল। শুক্রবার খুলনার শিববাড়ি মোড় সংলগ্ন স্টেশন এলাকায় আঁকা কবিগুরুর গ্রাফিতিতে কালো কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, দেওয়ালে রবীন্দ্র-বিরোধী কিছু পোস্টারও সাঁটানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মুক্তচিন্তা ও বাঙালি সংস্কৃতির উপরে বিদ্বেষমূলক আক্রমণ করা হয়েছে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। স্থানীয় কোনও নাগরিক বা সংগঠনের পক্ষ থেকেও এ নিয়ে লিখিত বা মৌখিক অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- তারেক রহমান


