Bangladesh Unrest | ইউনূসের পৈতৃক ভিটে এবং বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে আগুন! আওয়ামি লিগকে দূষলেন প্রাক্তন উপদেষ্টা

Monday, November 23 2026, 1:19 pm
Bangladesh Unrest | ইউনূসের পৈতৃক ভিটে এবং বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে আগুন! আওয়ামি লিগকে দূষলেন প্রাক্তন উপদেষ্টা
highlightKey Highlights

বাংলাদেশে ফের রাজনৈতিক অস্থিরতা ঘিরে উত্তেজনা। গ্রামীণ ব্যাঙ্ক এবং মহম্মদ ইউনূসের পৈতৃক ভিটেতে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।


পরের মাসেই দেশে আসবেন বলে ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে অশান্ত বাংলাদেশ। এবার একের পর এক অশান্তি এবং অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা তথা নোবেলজয়ী অধ্যাপক মহম্মদ ইউনূস। নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি গ্রামীণ ব্যাঙ্কের শাখায় পেট্রল বোমা ছুড়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। উপদেষ্টার অভিযোগ, হামলায় ব্যাঙ্কের কর্মী ও ঋণগ্রহীতা মহিলারা প্রবল বিপদের মুখে পড়েছেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন তিনি। গত ১৯ নভেম্বরে দেশজুড়ে লকডাউনের ডাক দেয় নিষিদ্ধ দল আওয়ামী লিগ। অভিযোগ, লকডাউন ঘোষণার দিন সকালেই চট্টগ্রামের পাঁচলাইশে অজ্ঞাতপরিচয় কয়েকজন ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার প্রবল নিন্দা করেছেন মহম্মদ ইউনূস। তাঁর অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লিগের সন্দেহভাজন কর্মীরা এই হামলার পিছনে রয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File